২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভদিন: আজ রমজান মাসের ১ম দিন

শরফ উদ্দিন আহমদ

Published : 21 Jul 2012, 11:24 AM

Updated : 24 Jun 2022, 12:06 AM

আজ রমজান মাসের ১ম দিন।
পবিত্র রমজান মাস শুরু হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। রহমত, বরকত এবং মাগফিরাতের মাস রমজান মাস। আজ রমজান মাসের ১ম দিন। ১ম রোজা। রমজান মাস সবার জন্য কল্যাণময় হোক, শান্তিময় হোক, এই কামনা করি।

আজ অন্যান্য দিনের মতোই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু আজ অন্যান্য দিনের মত তাড়াহুড়ো নেই। কেননা, অন্যান্য দিনের মত আজ সকালে কিছু খেতে হচ্ছে না। কারণ আজ আমি রোজা রেখেছি। সংযম পালন করছি। খুব ভালো লাগছে। এই সংযম যেন সবাই সবকিছুতেই করতে পারি, এটাই তো রমজান মাসের শিক্ষা। না-কি?

আজ ঘুম থেকে উঠে দেখি আমার টবে লাগানো ফুল গাছে একটি ফুল ফুটেছে। ফুলটা কী সুন্দর! দেখে মনটা ভালো হয়ে গেল। এই ভালো লাগাটা কি সারাদিন থাকবে? দেখি, কী হয়? তবে ভালো থাকার চেষ্টা করে যেতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব তো নিজেরই, না-কি?

প্রতিটি দিন সবার জন্য শুভদিন হোক, এ কামনা করি।