২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহসী পদক্ষেপঃ স্বাগতম

সালেহ আহমদ

Published : 13 Jul 2012, 02:24 AM

Updated : 24 Jun 2022, 12:07 AM

দূর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে অর্থায়ন বন্ধ ঘোষনার পর 'নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ'-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষনা একটি সাহসী পদক্ষেপ।বিভিন্ন মহল থেকে এ প্রকল্পে অর্থ দানের ঘোষণাকে ও স্বাগতম।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি এগিয়ে যান।আপনার সাহসী সিদ্ধান্ত আমাদের কে এগিয়ে নিয়ে যাবে। সরকারি চাকরিজীবীরা একদিনের বেতন দান করবে আর আমরা পাবলিকরা ও যাতে প্রত্যেকের সাধ্যমত সরাসরি সাহায্য করতে পারি তার একটা উপায় দিন।

আপনি যেভাবে মোবাইল নাম্বার ও ই-মেল দিয়েছেন ঠিক তেমনি এই প্রকল্পের জন্য একটা ব্যাংক একাউন্ট নাম্বার দিন ।আপনি নিরাশ হবেন না। আমরা দেখিয়ে দিতে চাই- আমরা ও পারি।