২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর অফিসের দোরগোড়ায় ছিনতাই, খুন-খারাবি হওয়া এখন সময়ের ব্যাপার!

কান্টি টুটুল

Published : 13 Jul 2012, 02:05 AM

Updated : 24 Jun 2022, 12:07 AM

মাননীয় প্রধানমন্ত্রী,
স্বরাষ্ট্রমন্ত্রীর উপর আপনার আস্থার মাত্রা এখন আপত্তিজনক পর্যায়ে চলে গেছে,

খুন-খারাবি আর ছিনতাইয়ের ঘটনা দেখতে দেখতে বেডরুম পার হয়ে কূটনৈতিক এলাকা ছাড়িয়ে ক্রমশ আপনার কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে,

প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর,শহীদ জাহাঙ্গীর গেট,প্রধানমন্ত্রীর কার্যালয়…..এই তিনটি স্থান বেশ স্পর্শকাতর এলাকা, বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কটিতে চলাচলকারী প্রতি দশজনের ছয়জনই বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন……এমন কথাও শোনা যায়।

আজকে ভোর রাতে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনাটি এই অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসনের নজরদারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে,কারণ ছিনতাইয়ের ঘটনাটি এই তিনটি স্পর্শকাতর স্থানের মাঝখানটাতেই ঘটেছে,যে ঘটনায় একজন নিহতও হয়েছে,

হে দেশনেত্রী, বিলিয়ে দেয়া মোবাইলে কল রিসিভ করার ফাঁকে ফাঁকে দয়া করে চোখ মেলে একটু আশপাশে তাকান………সমস্যা আপনার দোরগোড়ায় হাজির হওয়া এখন সময়ের ব্যাপার !

কৃতজ্ঞতা:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ,