২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনু- খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে চায়

মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি

Published : 11 Jul 2012, 12:45 AM

Updated : 24 Jun 2022, 12:07 AM

খালেদা জিয়াকে জ্ঞানপাপী বলে মন্তব্য করে বলেছেন , পুরানো তত্ত্বাবধায়ক সরকারকে পুনর্জাগরিত করতে চাচ্ছেন যাহা অনেক আগেই সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল হয়ে গেছে।সরকারের সুরে সুর মিলিয়ে নৌকার মাঝি হয়ে সংসদ সদস্য হওয়া ইনু বলেন, খালেদার এজেন্ডা হলো যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী, দুর্নীতিবাজ ও সাম্প্রদায়িক শক্তিকে মদদ দেওয়া।ইনু বলেন যদি ঐ সম্প্রদায়কে আপনার জোট থেকে মাইনাস করতে পারেন তো ভাল কথা ,নইলে আপনি মাইনাস হয়ে যান। সংসদে বাজেট বিষয়ে আলোচনার প্রাক্কালে হাসানুল হক ইনু খালেদা জিয়ার প্রতি এই আহবান জানান।ইনু বলেন যদি গণতন্ত্রের নিরঙ্কুশ বিজয় পাইতে হয়, তবে রাজনীতি থেকে লুটেরা, দুর্নীতিবাজ, যুদ্ধপরাধী ও সাম্প্রদায়িক শক্তিকে মাইনাস করতে হবে।