২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ইউনূস তার স্ত্রীকে তাড়িয়ে দিয়েছিলেন

ঝাল মরিচ

Published : 25 Mar 2011, 08:43 PM

Updated : 24 Jun 2022, 12:46 AM

নোবেল বিজয়ী ড. ইউনূস সম্পর্কে সংসদে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে মতিয়া চৌধুরী বলেন, তিনি আদালতে গেছেন, আদালতে যা হওয়ার হবে এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু তিনি (ড. ইউনূস) প্রথম স্ত্রীকে শিশুকন্যাসহ বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, কোনো খোঁজখবর রাখলেন না। সেই মনিকা যখন অপেরা সংগীতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে নাম করল, যোগ্যতা নিয়ে লাইম লাইটে এলো তখন ড. ইউনূস তার খোঁজ নিলেন, বাংলাদেশে নিয়ে এলেন। ড. ইউনূস নিজেই বলেছিলেন, মনিকাকে চিনতে পারেননি। তার গান শুনে সন্দেহ করেন মনিকা তার মেয়ে। পরে খোঁজখবর নিয়ে জানতে পারলেন মনিকা তার মেয়ে। মতিয়া বলেন, যিনি পিতৃত্বের অধিকার দেন না, স্ত্রী-কন্যাকে তাড়িয়ে দেন তিনি কীভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করবেন।

————————————————————-
বিস্তারিত দেখুন