২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প অনুভূত

mamunakand@gmail.com

Published : 01 Jul 2012, 01:08 PM

Updated : 24 Jun 2022, 12:08 AM

কিছূক্ষণ পূর্বে সিলেটসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমি কম্পিউটারে বসে ব্রাউজিং করছি। সময় তখন সকাল : ১০:২০ মিনিট। ঠিক তখনই একটা ঝাকুনি লাগলো। ডানে-বামে তাকিয়ে দেখি আমার টেবিলও দোলছে। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। বাইরে বেরিয়ে বোঝার চেষ্টা করলাম ভূমিকম্প হয়েছে অন্য কেউ সেটা টের পেয়েছে কি-না? নাহ্ । কারো চোখে সেরকম কোন কিছু লক্ষ্য করা গেল না। আমি নিশ্চিত হবার জন্যে আমি আমার এক সহকর্মীকে জিজ্ঞেস করলাম- ভূমিকম্প হয়েছে কি-না? তিনি জানালেন- সেরকম কোন কিছু তিনি টের পাননি। আমি আরোও নিশ্চিত হবার জন্যে আরেকজনকে জিজ্ঞেস করলাম। তিনিও একই রকম জবাব দিলেন। আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। তাহলে কি আমি ভুল কিছু টের পেলাম। না-কি কাল্পনিকভাবেই আমি ভূমিকম্প টের পেলাম। না-কি আমাকে ভূতে আছর করেছে। আল্লাহই জানেন।

কিন্তু না, আসলে আমি ঠিকই টের পেয়েছি। সেটা নিশ্চিত হলাম, ইন্টারনেটে ভূমিকম্পের খবর দেখে। এবং এর কিছুক্ষণ পরে আমার একজন সহকর্মী রুমে এসে বললেন- "কিছুক্ষণ পূর্বে ভূমিকম্প হয়েছে, সেটা অনেকেই বিশ্বাস করতে চায় না। আপনি কি সেরকম কিছু টের পেয়েছেন?" আমি বললাম- "হ্যাঁ। কিছুক্ষণ পূর্বে ভূমিকম্প হয়েছে। আমি টের পেয়েছি।"

আসলে ঢাকাসহ সারাদেশেই ভূমিকম্প হয়েছে, সেটা অনেকেই টের পেয়েছে আবার অনেকেই টের পায়নি। কম মাত্রার ভূমিকম্প হয়েছে বলেই হয়তো সবাই টের পায়নি। তবে যে মাত্রারই হোক আমাদেরকে ভূমিকম্পের ব্যাপারে সচেতন থাকতে হবে। বাংলাদেশের অনেক এলাকার মত সিলেটও ভূমিকম্পপ্রবণ এলাকা। ভূমিকম্প হলে সচেতনতা জরুরি। সুতরাং ভূমিকম্প হলে করণীয় কি সেটা জানতে হবে।

ভূমিকম্পের সময় একে অন্যকে সহযোগিতা করুন। নিজে সচেতন থাকুন। অন্যকেও সচেতন হতে সহায়তা করুন।