২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ব্লগার থাকলে দয়া করে একটু আওয়াজ দিন!!!

সুলতান মির্জা

Published : 29 Jun 2012, 04:18 PM

Updated : 24 Jun 2022, 12:08 AM

সম্মানিত সহব্লগারদের বলছি, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দারবান এ ভয়াবহ বৃষ্টিপাত ও পাহাড় ধসে পড়া মানুষ দের পাশে বিডিনিউজ ব্লগ পরিবার সাধ্যমত সহযোগিতা নিয়ে দাঁড়াতে চাইছে। আর তাই এইখানে আঞ্চলিকতা একটি বিশেষ উপকারে আসবে বলে আমাদের ধারনা। সে হিসেবে, বিডিনিউজ ব্লগে যদি বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের কোনও ব্লগার থেকে থাকেন তাহলে দয়া করে একটু আওয়াজ দিন। দ্রুত কাজ এগুনোর জন্য যোগাযোগের উপায়ও (ইমেইল/ফোন নম্বর) জানান দিন মন্তব্যে। আপনাদের সহযোগিতা খুব প্রয়োজন।

ধন্যবাদ ।