২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাল থেকে নামেমাত্র গ্রীষ্মকালীন ছুটি ভোগ করছে বাকৃবি’র শিক্ষার্থীরা

শুভ্রনীল

Published : 23 Jun 2012, 09:06 PM

Updated : 24 Jun 2022, 12:09 AM

মোহাম্মদ জুয়েল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ:

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কাল (রোববার) থেকে নামে মাত্র গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। টানা সাতদিনের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে আগামী পহেলা জুলাই। ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের কাশ বন্ধ থাকলেও সকল অনুষদীয় ও বিভাগীয় পরীক্ষাসমূহ এবং প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে। এদিকে আবাসিক হলগুলোও যথারীতি খোলা থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।