২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের জন্য নতুন অভ্যাস

আনিসুল মোস্তফা সোহাগ

Published : 20 Jun 2012, 12:40 AM

Updated : 24 Jun 2022, 12:09 AM

দীর্ঘ জীবন, অনন্ত যৌবন, কালজয়ী মন, সুখ প্রতিক্ষণ, পৃথিবী আমার।
বিশ্বাস শক্তির আকর। আমি বিশ্বাসী। বিশ্বাসের শক্তি আমার সাফল্যকে নিশ্চিত করবে।
আর্থিক লাভের চেয়ে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ। চারিত্রিক দৃঢ়তাই আমার সাফল্য আনবে।
বোকা ও দুর্বলরাই অভিমান ও অভিযোগ করে। আমি বুদ্ধিমান। অভিযোগের কারণ দূর করতে আমি বুদ্ধি ও কৌশল প্রয়োগ করবো।
প্রতিদিনের প্রতিটি নতুন অভিজ্ঞতা আমাকে আরও দক্ষ করে তুলবে।
জীবন আমার। অবিদ্যামুক্ত আলোকিত জীবন যাপনের দায়িত্ব ও আমার।
যার কাছ থেকে যতটুকু উপকার পাবো সেজন্যে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো।