২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে গৃহবধূর বাসায় সন্ত্রাসীদের হামলা

মো: ফকরুল ইসলাম

Published : 16 Jun 2012, 10:31 AM

Updated : 24 Jun 2022, 12:10 AM

কালিয়াকৈর থানার পল্লীবিদ্যুৎ দীঘির উত্তরপাশে মনি বেগম নামে এক গৃহবধূর বাসায় সন্ত্রাসীদের হামলা সহ লুটপাট হয়। মনি বেগম এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কাল রাত আনুমানিক ১২ ঘটিকার সময় রাফাজুল, লাবিব, জাকির সহ ৭-৮ জন সন্ত্রাসীরা মনি বেগমের বাসায় গিয়ে তাকে মারধর করে তার বাসার মালামাল তছনছ করে বাসা থেকে নগদ ১৩,০০০/-টাকা, ১টি স্বর্নের চেইন, ০১ জোরা কানের দুল, ২টি মোবাইল সেট ও মূল্যবান জিনিস পত্র সহ প্রায় ১,০০,০০/- টাকার মালামাল নিয়ে যায় । মনি বেগম পল্লীবিদ্যুৎ দীঘির উত্তরপাশে জনাব শাহ আলমের বাড়িতে তার স্বামী সহ ভাড়া থাকেন । তার স্বামীর নাম রাসেল, পেশায় একজন ড্রাইভার। এলাকাবাসী সূত্র আরো জানা যায়, রাফাজুলের নেতৃত্বে এই সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা, ছিনতাই, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। এদের বিরুদ্বে ভয়ে কেহ কথা বলতে চাচ্ছে না। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় যোগাযোগ করলে ঘটনার সত্যতা স্বীকার করে এস.আই সামছুল ইসলাম জানান, এ ব্যপারে থানায় মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।