২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান পেতে শুনুন মাননীয় মন্ত্রী: ১৬ কোটি কন্ঠের উচ্চারণ- ‘উই আর অলসো একদম ফেডআপ’!!!

সামসুল আরেফিন

Published : 14 Jun 2012, 11:27 AM

Updated : 24 Jun 2022, 12:10 AM

মাননীয় অর্থমন্ত্রী,আপনাকে অজস্র ধন্যবাদ। অন্তত আপনি যে মারাত্নক বিরক্ত তা আমরা আরো একবার হাস্যরসাত্নক উক্তির মাধ্যমে অবগত হলাম।"রাবিশ" থেকে আপনার এই "আই এম একদম "ফেড আপ" ধাপে উত্তরণের জন্য স্বাগত জানাচ্ছি। তবে মাননীয় মন্ত্রী একটু কান পেতে শুনুন, শুনতে পাবেন, ১৬ কোটি কন্ঠের উচ্চারণ,"উই আর অলসো একদম ফেড আপ"। দেয়ালের লিখনটা পড়তে শিখুন মাননীয় মন্ত্রী। ধীরে ধীরে প্রতিবাদের ভাষা বোবা থেকে হয়ে উঠছে সরব। আশা করি শুভ বুদ্ধি জাগ্রত হবে রাষ্ট্র পরিচালনায় সংশ্লিষ্ট সকলের। কেননা জনগনের ভাষা না বুঝতে পারলে যে পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না। অন্ততপক্ষে ইতিহাস তো তা-ই বলে ।