২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসুন মাননীয় আইজিপির জন্য হাততালি দিই

সাইফুল আলম সাইফুল আলম

Published : 12 Jun 2012, 12:13 PM

Updated : 25 Jun 2022, 11:03 PM

বেশ আয়োজন করে পুলিশ পেটাল সাংসদ ও বিরোধীদলীয় নেতা জয়নাল আবেদীন ফারুককে,সেই দৃশ্য দেশবাসী দেখেছে খালি রাস্তায় খালি গায়ে একজন সাংসদ দৌড়াচ্ছে আর পুলিশ পেটাচ্ছে ,তারপর পেটালো প্রথম আলোর তিন সাংবাদিক কে পেটালো ক্যামেরা কেড়ে নিলো এবং বেদম প্রহার এবং সামন্য সময়ের ব্যবধানে আইনজীবি কে পেটালো পুলিশ ৤ সর্বশেষ নরসিংদীতে পেটালো বিচারক ,তাহলে আর বাকী খাকলো কে ,চোর ডাকাত আর আমজনতা তো পুলিশের চোখে সবাই সমান কারন আইনের চোখে সবাই সমান বলে পুলিশ সেই মহান বানীকে সত্য বলে প্রতিষ্ঠা করার মানসে পিটিয়েই চলছে ৤ যেন পেটানোই পুলিশের ধর্ম ,কর্ম আর ধ্যান জ্গান ৤ মাননীয় আই জি পি পিটিয়ে যান পুলিশ বাহিনীর সুনাম কোথায় যাবে যাক ,পুলিশের জাত তুলে মানুষ গাল দেয় দিক কোন দিকে তাকানোর দরকার নাই পিটিয়ে যান পিটিয়ে তক্তা বানিয়ে প্রয়োজনে পেরেক মেরে দিন ,আমরা জাতি হিসেবে অনেক সহন শীল ইনশ্ল্লাহ কোন অসুবিধা হবেনা আপনাদের ৤