১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের

নারী-শিশুসহ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি নৃশংসতা বন্ধ এবং ১৯৬৭ সালের সীমান্ত চুক্তির আলোকে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 12:09 AM

Updated : 18 Oct 2026, 12:09 AM

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত প্রশমনে অব্যাহত সংলাপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার ইরাকের বাগদাদে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম সেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিবেবে বক্তব্য রাখছিলেন তিনি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের নানা দিক তুলে ধরা হয়।

পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হওয়া এবং জ্বালানির সরবরাহ শৃঙ্খলে ধাক্কার প্রেক্ষাপটে এবার বিশেষ তাৎপর্য নিয়ে এসেছে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এ সভা।

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নারী-শিশুসহ ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি নৃশংসতার বন্ধের এবং ১৯৬৭ সালের সীমান্ত চুক্তির আলোকে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান।

রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য ওআইসির সদস্য রাষ্ট্রগুলা এবং বিস্তৃত পরিসরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় উদ্যোগ ও মিয়ানমারের উপর চাপ বজায় রাখার আহ্বানও জানান তিনি।

এই সংকট সমাধানে মুসলিম দেশগুলোকে অবশ্যই সম্মিলিত ও সক্রিয়ভাবে কাজ করার উপর জোর দেন তিনি।

ইসলামোফোবিয়া বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করে তা মোকাবেলার ক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়ে মুসলিম উম্মাহর সমন্বিত পদক্ষেপের আহ্বানও জানিয়েছেন প্রতিমন্ত্রী।