২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিটিভির নতুন মহাপরিচালক জাহাঙ্গীর আলম

একাদশ বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে প্রেষণে এই পদে নিয়োগ দিয়েছে সরকার।

বিটিভির নতুন মহাপরিচালক জাহাঙ্গীর আলম

ঢাকার রামপুরায় বিটিভি ভবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 09:07 PM

Updated : 05 Jun 2023, 11:25 PM

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

একাদশ বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অতিরিক্ত সচিব সোহরাব হোসেন বিটিভির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। গত বছরের ডিসেম্বরে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন তিনি।

এরপর থেকে বিটিভির উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সৈয়দা তাসমিনা আহমেদ প্রতিষ্ঠানটির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।