২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণালংকার স্ত্রী-শাশুড়ীকে উপহার, অতঃপর

গত ৩০ অগাস্ট কল্যাণপুরে মানিকের রিকশায় এক যাত্রী ভুলে একটি লাগেজ রেখে যান। সেটি নিয়ে রিকশাচালক মানিক সটকে পড়েন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 02:23 PM

Updated : 06 Oct 2023, 02:23 PM

ভুলে ফেলে যাওয়া একজন যাত্রীর ব্যাগ থেকে পাওয়া স্বর্ণলংকার স্ত্রী ও শাশুড়ীকে উপহার দিয়েছিলেন তিনি। এ কাজে তার ছোট ভাই সহায়তা করায় তাকেও স্বর্ণালংকার দিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। 

ঢাকার মিরপুরের রিকশাচালক মানিক মোল্যা (৪০) ও তার ভাই ইবাদত মোল্যাকে (৩৬) শনিবার রাতে মাগুরার নাডিখালী গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় চার ভরি স্বর্ণালংকার উদ্ধারের তথ্যও জানান মিরপুর থানার ওসি মো. মোহসীন। 

ওসি বলেন, গত ৩০ অগাস্ট কল্যাণপুরে মানিকের রিকশায় এক যাত্রী ভুলে একটি লাগেজ রেখে যান। সেটি নিয়ে মানিক সটকে পড়েন।

ওই লাগেজে পাওয়া স্বর্ণালংকার থেকে স্ত্রী ও শ্বাশুরিকে উপহার দেন। পরে দুই ভাই মোবাইল ফোন ও সিম পাল্টে ফেলে।

অভিযোগ পাওয়ার পর মিরপুরের সিটিটিভি ফুটেজ দেখে দুই ভাইকে চিহ্নিত করে তাদের মাগুরা থেকে গ্রেপ্তার করা হয়।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0XM9qHHyx8ngSme7NkwHADJPmJDpAzCijhu9AinLC9TQqwh8kmiYeuhhCJBQGWEhul ]