২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঢাকা আফতাবনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

মাচা বেঁধে সেখানে দাঁড়িয়ে প্লাস্টারেরকাজ করছিলেন তারা। তা ভেঙে পড়েন যান তারা।

ঢাকা আফতাবনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 06:18 PM

Updated : 22 Jun 2023, 06:34 PM

ঢাকার বাড্ডা থানা এলাকার আফতাবনগরে নির্মাণাধীন ভবনে কাজের সময় উঁচু থেকে পড়ে মারা গেছেন দুজন শ্রমিক।

বৃহস্পতিবার দুপুরে আফতাবনগর থেকে চারজন আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তার মধ্যে দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

নিহতরা হলেন রবিউল ইসলাম (৩০) ও সুমন হোসেন (৩২)। সাইদ হাসান (২৫) ও কামাল হোসেন (৩০) আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত ঘোষনার পর দুজনের লাশ মর্গে রাখা হয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার কাজাইকাটা গ্রামে।

নিহত রবিউলের বড় ভাই তৌফিজ শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আফতাবনগরে নির্মাণাধীন সাততলা ওই ভবনের চারতলার বাইরের অংশে মাচা বেঁধে সেখানে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন তারা। এক পর্যায়ে মাচা ভেঙে সবাই নিচে পড়ে যায়।