১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহ-১ আসনের ফলাফল স্থগিতের বিরুদ্ধে আপিলে আব্দুল হাই

গত বৃহস্পতিবার হাই কোর্ট এ আসনের নির্বাচনের ফলাফল দুই মাসের জন্য স্থগিত করে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2024, 02:28 PM

Updated : 05 Feb 2024, 02:28 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নির্বাচনের ফলাফল স্থগিত করে হাই কোর্টের দেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল করেছেন নৌকার প্রার্থী।

ভোটে বিজয়ী ঘোষিত নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের পক্ষে অ্যাডভোকেট এম. সাঈদ আহমেদ রাজা সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।

হাই কোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামানের একক বেঞ্চ গত বৃহস্পতিবার এ আসনের নির্বাচনের ফলাফল দুই মাসের জন্য স্থগিত করে দেয়।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের ১৭১টি কেন্দ্রের ভোটগণনা শেষে নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাস।

পরে ভোটগ্রহণ ও ভোট গণনায় ‘অনিয়ম ও কারচুপির’ অভিযোগ তুলে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য পদের গেজেট স্থগিত চেয়ে হাই কোর্টে আবেদন করেন দুলাল বিশ্বাস।

আবেদনে বলা হয়, কেন্দ্রভিত্তিক ফলে স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়; কিন্তু আসনের সামগ্রিক ফলে নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন ঝিনাইদহের রিটার্নিং কর্মকর্তা।

নতুন সংসদের এমপিরা ইতোমধ্যে শপথ নিয়ে অধিবেশনেও বসতে শুরু করেছেন।

পুরানো খবর:

ঝিনাইদহ-১ আসনের ফলাফল দুই মাস স্থগিত