গুলশানে ভবনে অগ্নিকাণ্ড
বেইজমেন্টে বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়।
রাজধানীর গুলশান ১ নম্বরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে ওই ভবনে আগুন লাগার পর ভোর ৩টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, গুলশান-১ এর ৩ নম্বর রোডের ৫০ নম্বর বাড়ি ‘সাউথ এভিনিউ টাওয়ারে' এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নি নির্বাপক বাহিনীর পাঁচটি ইউনিট সাত তলা ওই ভবনের এই আগুন নেভায়।
“সব মিলিয়ে সাতজন ওই ভবনে আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিস কর্মীরা পাঁচজন নারী এবং দুজন পুরুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ার বলেন, বেইজমেন্টে বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
