যাত্রাবাড়ীতে ‘গাড়িচাপায়’ নারীর মৃত্যু
আনুমানিক ৩০ বছর বয়সি ওই নারীর পরিচয় মেলেনি।
ঢাকার যাত্রাবাড়ীতে সড়ক থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে; ‘গাড়িচাপায় তার মৃত্যু হয়েছে’ বলে স্থানীয় লোকজনের বরাতে বলছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর কথা জানিয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই মো. আওলাদ হোসেন।
আনুমানিক ৩০ বছর বয়সি ওই নারীর পরিচয় মেলেনি।
এসআই বলেন, “সকালে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম ‘আউট-গোয়িং’ রাস্তায় একটি পোশাক কারখানার বিপরীতে সড়ক থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। আশেপাশে লোকজন বলছেন, মঙ্গলবার রাতের যেকোনো সময় রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় তার মৃত্যু হয়েছে।”
