তিন ডিআইজি ও ৯ এসপিসহ ২৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বদলি
রদবদল হওয়া এসব কর্মকর্তার মধ্যে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া ১২ জন অতিরিক্ত ডিআইজি রয়েছেন।
তিন উপমহাপরিদর্শক ও নয়জন পুলিশ সুপারসহ একযোগে ২৪ জন ঊর্ধ্বতন কর্মকতাকে বদলি করা হয়েছে।
রদবদল হওয়া এসব কর্মকর্তার মধ্যে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া ১২ জন অতিরিক্ত ডিআইজি রয়েছেন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর ডিআইজিসহ পুলিশের ৩১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।
তিন ডিআইজির মধ্যে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) মো. আক্কাস উদ্দিন ভূঁইয়া ও এসবির মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। আর সিআইডির মোহাম্মদ হাসান বারী নুরকেকে মেট্রোরেল পুলিশে পাঠানো হয়েছে।
এছাড়া অতিরিক্ত ডিআইজি হিসেবে রদবদল করা কর্মকর্তাদের মধ্যে রংপুর, বরিশাল ও চট্টগ্রাম রেঞ্জ, খুলনা মহানগর, সিআইডি ও পুলিশ অধিদপ্তরের কর্মকর্তা রয়েছেন।
পুলিশ সুপার পদে বদলি করা কর্মকর্তাদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল মহানগর, পিবিআই, পুলিশ অধিদপ্তর ও পুলিশ স্টাফ কলেজের কর্মকর্তারা রয়েছেন।
