পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হলেন মাহবুবুল হক
সংস্থার বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিমকে সেনাবাহিনীতে ফেরত নেওয়া হয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মাহবুবুল হক।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সংস্থার বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিমকে সেনাবাহিনীতে ফেরত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিমের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে সেনা কর্মকর্তা মাহবুবুল হককে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি বিদ্যুৎ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মাহবুবুল হক ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। এরপর তাকে নতুন দায়িত্ব দেওয়া হল। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এস এম জিয়া-উল-আজিম ২০২৪ সালের ২৫ অগাস্ট পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগ দেন। দুই বছরের বেশি সময় তিনি সংস্থাটির নেতৃত্বে ছিলেন।
