২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ

সেটি নারী নাকি পুরুষের লাশ নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 08:04 PM

Updated : 25 Sep 2026, 08:04 PM

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে পাবলিক টয়লেটের একটি পরিত্যক্ত কক্ষ থেকে একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে লাশ উদ্ধার করে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছেন শ্যামপুর থানার এসআই মো. কামাল হোসেন।

পুলিশ বলছে, সেটি নারী নাকি পুরুষের লাশ নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে সেটি আনুমানিক ১৬ বছরের কোনো কিশোরের লাশ।

এসআই কামাল বলেন, “পরনে হাফপ্যান্ট ও টি-শার্ট থাকলেও অর্ধগলিত হওয়ায় কাপড়ের রঙ বোঝা যায়নি। মাথার অংশ কঙ্কাল হয়ে গেছে। কপালের অংশে ফাটা চিহ্ন রয়েছে। আঘাতের কারণে তার মৃত্যু হতে পারে।

“শরীরের বাকি অংশ অর্ধগলিত। আলামত হিসেবে রশি ও চুল উদ্ধার করা হয়েছে।”