ক্ষতিপূরণ পেল সৌদিতে নিহত নুরুল হকের পরিবার
২০২৩ সালে সৌদি আরবে কর্মরত অবস্থায় হত্যার শিকার হন নুরুল হক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতায় ক্ষতিপূরণ পেয়েছে ২০২৩ সালে সৌদি আরবে নিহত প্রবাসকর্মী নুরুল হকের পরিবার।
গত সপ্তাহে ওই অর্থ পাওয়ার পর সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন পরিবারের সদস্যরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলা হয়, সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করায় নিহতের পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী তাদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালে সৌদি আরবে কর্মরত অবস্থায় হত্যার শিকার হন নুরুল হক।
তার পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করে। এর ধারাবাহিকতায় পরিবারটি গত সপ্তাহে ক্ষতিপূরণের অর্থ পায়।
