বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মৃদু ভূমিকম্প
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ১।
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযাী, বাংলাদেশ সময় রোববার রাত ৯টা ৫৩ মিনিটে এই এই ভূমিকম্প হয়, যার মাত্রা ৪ দশমিক ১।
তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
রাতে আবহাওয়া অধিদপ্তরের বার্তায় জানানো হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে; বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে।
