১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেনাপ্রধানের কর্মব্যস্ত ঈদের দিন

সম্মিলিত সামরিক হাসপাতালে রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সেনাপ্রধান।

সেনাপ্রধানের কর্মব্যস্ত ঈদের দিন
ঈদুল আজহার দিন সম্মিলিত সামরিক হাসপাতালে রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর ফেইসবুক পেইজ থেকে নেওয়া ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2025, 08:46 AM

Updated : 26 Aug 2026, 01:09 PM

কোরবানির ঈদের দিন সম্মিলিত সামরিক হাসপাতাল ও রাজধানীর বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার বিকালে সেনা ভবনে কূটনীতিক, সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ও করেছেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর ফেইসবুক পেইজে এক পোস্টে বলা হয়েছে, হাসপাতালে সামরিক রোগীদের ও অভ্যুত্থানে আহত রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সেনাপ্রধান। পরে তিনি বিভিন্ন সেনা ক্যাম্পে সেনাসদস্যদের ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।