১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিএমপির সাবেক কমিশনার ইকবাল বাহার গ্রেপ্তার

ঢাকার গুলশান, মিরপুর মডেল ও যাত্রাবাড়ী থানার তিনটি হত্যা মামলার আসামি তিনি।

সিএমপির সাবেক কমিশনার ইকবাল বাহার গ্রেপ্তার
ইকবাল বাহার। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 10:07 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপির সাবেক কমিশনার ইকবাল বাহারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  

অতিরিক্ত আইজি হিসেবে অবসরে যাওয়া ইকবাল বাহার ছাত্র আন্দোলনের সময়কার কয়েকটি মামলার আসামি।

তাকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। 

“শুক্রবার বেলা ৩টার দিকে ঢাকার একটি ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেই ক্লাবে জুয়া খেলছিলেন, সেই অবস্থা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।” 

গত জুলাইয়ের গণআন্দোলনের সময়ে তিনটি হত্যা মামলার আসামি ইকবাল বাহার। ঢাকার গুলশান, মিরপুর মডেল ও যাত্রাবাড়ী এই মামলাগুলো দায়ের হয়।

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইকবাল বাহার সেই আশির দশকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৮৯ সালে তিনি এএসপি হিসেবে পুলিশে যোগ দেন। ২০১৬ সালে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার করা হয়। 

তার আগে তিনি আগে রাজশাহী পুলিশের ডিআইজিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ইকবাল বাহার ঢাকা ও যশোরের পুলিশ সুপারও ছিলেন। ২০২২ সালে তিনি অবসরে যান। নানা কারণে পুলিশে আলোচিত ছিলেন তিনি।