২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগানে আইনজীবীর লাশ উদ্ধার

“সকালে স্ত্রী কাজে যান; বাসায় দুই মেয়ে ছিলেন। এর মধ্যে ফ্যানের সঙ্গে রশিতে বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।”

কলাবাগানে আইনজীবীর লাশ উদ্ধার
ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2025, 09:01 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

ঢাকার কলাবাগানে ক্রিসেন্ট রোডের একটি বাসা থেকে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর ‘ঝুলন্ত লাশ’ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

কলাবাগান থানার এসআই নন্দন কুমার দাস বলেন, শনিবার দুপুরে আইনজীবী টাইটাস হিল্লোল রেমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“সকালে তার স্ত্রী কাজে বেরিয়ে পড়েন, বাসায় দুই মেয়ে ছিলেন। এর মধ্যে ফ্যানের সঙ্গে রশিতে বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।”

স্বজনদের বরাতে এসআই নন্দন বলেন, “গত জুন-জুলাইয়ের পর থেকে আর্থিক অনটনে ছিলেন এই আইনজীবী। এ কারণে হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন। এর বাইরে কারণ রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।”

৫৫ বছর বয়সী টাইটাস ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মৃত লিভিং স্টোন রেমার ছেলে। পরিবারসহ থাকতেন কলাবাগানের ক্রিসেন্ট রোডে।