আন্দোলনে হামলাকারী সন্দেহে যুবলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার আনোয়ারুল যুবলীগের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আনোয়ারুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।
গ্রেপ্তার আনোয়ারুল যুবলীগের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
মঙ্গলবার রাতে ডিএমপির এক বার্তায় বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কলাবাগান থানার লেক সার্কাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কলাবাগান থানা পুলিশ।
গত ৬ সেপ্টেম্বর কলাবাগান থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
