হজযাত্রীদের বিমান টিকেটে আবগারি শুল্ক মওকুফ
এর ফলে সৌদি আরবে যাওয়া আসায় হজযাত্রীদের খরচ ৫ হাজার টাকা কমবে।
আগামী বছরের হজযাত্রাতেও বিমান টিকেটে আবগারি শুল্ক পুরোপুরি মওকুফ করেছে সরকার।
এর ফলে সৌদি আরবে যাওয়া আসায় হজযাত্রীদের খরচ ৫ হাজার টাকা কমবে।
বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
চলতি বছর যারা হজ করেছেন, তারাও বিমান টিকেটের ওপর আবগারি শুল্ক সুবিধা পেয়েছিলেন।
গত বছরের নভেম্বরে আবগারি শুল্ক অব্যাহতির পাশাপাশি যাত্রীর এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি এর ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়।
