Published : 21 Sep 2026, 01:42 AM
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের নৌবাহিনীর এক সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
ট্রোম্যান খীসা নামের ওই সদস্য ইএ-৩ এ কর্তব্যরত ছিলেন বলে নৌবাহিনীর তরফে জানানো হয়।
রোববার তার মারা যাওয়ার তথ্য নৌবাহিনীর ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়।
এতে বলা হয়, এ সদস্যের মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে নৌবাহিনী।
“তার আত্মত্যাগ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবময় অবদানের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”