২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রীর বৈঠক

বৈঠকে বাংলাদেশ ও হাইতির সম্পর্ক, স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও সহযোগিতার দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 12:10 AM

Updated : 23 Sep 2026, 12:09 AM

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে ওই বৈঠক হয়েছে।

বাংলাদেশ ও হাইতির সম্পর্ক, স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

এসময় জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এদিন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ৩৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাইতির প্রধানমন্ত্রী ছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গেও তার বৈঠক হয়েছে।