১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর প্রধানরা উপস্থিত থাকবেন।

মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ফাইল ছবি, আইএসপিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 03:27 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

চতুর্দশ ‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে’ যোগ দিতে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কুয়ালালামপুরে চার দিনের সফরে সোমবার ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান। 

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর প্রধানরা উপস্থিত থাকবেন।

"তারা মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।"

এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ‘সম্পর্ক আরও দৃঢ়’ হবে এবং পারস্পরিক ‘সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে’ বলে আইএসপিআর আশা প্রকাশ করেছে।