‘নতুন কুঁড়ি’ পুরস্কার বিতরণে প্রধান উপদেষ্টা
‘ক’ ও ‘খ’ গ্রুপের সেরাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টার।
বাংলাদেশ টেলিভিশন-বিটিভির জনপ্রিয় শিশু প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার দপ্তরের দপ্তরের শাপলা হলে এই পুরস্কার বিতরণ করা হয় বলে লিখেছে বাসস।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় সারা দেশের হাজারো শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা হয়েছে।
আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব। এদিন ‘ক’ ও ‘খ’ গ্রুপের সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
