২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যক্ষের অনুপস্থিতিতে সভাপতির স্বাক্ষরে বেতন পাবেন শিক্ষক-কর্মচারীরা

গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শীর্ষ ব্যক্তিদের পদত্যাগে বাধ্য করার বিভিন্ন ঘটনার মধ্যে এই নির্দেশনা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2024, 10:13 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বেসরকারি কলেজে অধ্যক্ষের অনুপস্থিতিতে এডহক কমিটির সভাপতির স্বাক্ষরে শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, “উদ্ভূত বিদ্যমান পরিস্থিতির আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিধি অনুসরণে অধ্যক্ষের দায়িত্ব প্রদানের ক্ষমতা (এডহক কমিটির) নবনিযুক্ত সভাপতির উপর ন্যস্ত করা হল।” 

গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শীর্ষ ব্যক্তিদের পদত্যাগে বাধ্য করার বিভিন্ন ঘটনার মধ্যে এই নির্দেশনা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়। 

সেখানে বলা হয়, “মনোনীত সভাপতির একক স্বাক্ষরে শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতাদি দেওয়ার নির্দেশনা দেওয়া হল।”