২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 12:32 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে হাসপাতাল প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন এই ভবনটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী চিকিৎসক জুবাইদা রহমান। 

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গনে একটি গাছের চারা লাগিয়েছেন। 

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বলেন, প্রধানমন্ত্রী নতুন ৫০০ শয্যা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেছেন, সেগুলোর মধ্যে অপারেশন থিয়েটার ও ইনটেনসিভ কেয়ার ইউনিটও আছে। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন।

সুজাউদ্দৌলা বলেন, “৫০০ শয্যার নতুন ভবন চালুর মধ্য দিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে নিউরোসায়েন্স সংক্রান্ত জটিল রোগের চিকিৎসায় এ সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”