১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৬০

হাম ও এর উপসর্গ মিলিয়ে ৬৮৩ জনের প্রাণহানি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 05:11 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আরো ১৬০ জনের শরীরে নতুন করে হাম শনাক্ত হয়েছে। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া এই রোগের রোগের লক্ষণ নিয়ে ৫৯০ জন মারা গেছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ মিলিয়ে ৬৮৩ জনের প্রাণহানি হয়েছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৫০ জন ঢাকায় মারা গেছে; রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৪, চট্টগ্রামে ৫০, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৪, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১৬০ জন হাম আক্রান্ত হয়েছেন; এই সময়ে ৯৬৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে। একই সময়ে যাদের মধ্যে ৮৮৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। 

এর মধ্যে ঢাকা বিভাগে ৩৬৭ জন রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৩০৫ জন; রাজশাহীতে ৫২ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৪৭ জন; সিলেটে ৬৫ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৬০ জন; চট্টগ্রামে ২১০ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ২১০ জন।

এছাড়া বরিশালে ১১০ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ১১০ জন; ময়মনসিংহে ৬০ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৫৭ জন; খুলনায় ৮৪ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৮৩ জন; রংপুরে ১৭ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ১২ জন।

এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা ৭৭ হাজার ৭৪৩ জন। যার মধ্যে ৭৩ হাজার ৯৮৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এ নিয়ে দেশে সন্দেহজনক রোগীয় সংখ্যা ৯৩ হাজার ৭৫৫ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ১৭১ জন।