৫ পৌরসভা ও অর্ধশত ইউপিতে বৃহস্পতিবার ভোট
সব কটি নির্বাচনেই ভোটগ্রহণ হবে ইভিএমে।
পাঁচটি পৌরসভা ও অর্ধশতাধিক ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার নির্বাচন হবে।
নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান জানিয়েছেন, ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোটগ্রহণ হবে।
পাঁচটি পৌরসভা হল- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া।
এছাড়া ৪৭টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৩৪টিতে বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন হবে।
গত ৩ নভেম্বর কমিশন সভায় এসব নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
