Published : 27 Apr 2026, 09:24 PM
যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, যশোর ক্লাবের অনুষ্ঠান শেষ করে সোমবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় বিএনপি নেতারা।
এর আগে সকালে ঢাকা থেকে যশোর যান প্রধানমন্ত্রী। তিনি উলশী খাল পূনঃখনন এবং ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেখানে একটি সমাবেশে তিনি বক্তব্য দেন।
পরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করে যশোর ক্লাবে মতবিনিময়ে অংশ নেন তারেক রহমান।
সবশেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি।
আরো পড়ুন