২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মানিকনগরে এইডিসের লার্ভা, ৫ বাড়ির মালিককে জরিমানা

সতর্কতার অংশ হিসেবে সেই জায়গাগুলোতে ‘লাল চিহ্ন’ করে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 09:13 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

রাজধানীর মানিকনগর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে চালানো অভিযানে পাঁচটি বাড়ি ও স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়ায় মালিকদের জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

পাঁচটি মামলায় মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি কর্তৃপক্ষ তুলে ধরেছে।

ডিএসসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জরিমানার পাশাপাশি যেসব স্থানে এইডিসের লার্ভা পাওয়া গেছে, সতর্কতার অংশ হিসেবে সেই জায়গাগুলোতে ‘লাল চিহ্ন’ করে দেওয়া হয়েছে।