১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগ, জুজুৎসুর নিউটনসহ গ্রেপ্তার ২

ধর্ষণের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি একাধিকবার ধর্ষণ করেন, বলছে র‌্যাব।

নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগ, জুজুৎসুর নিউটনসহ গ্রেপ্তার ২
রফিকুল ইসলাম নিউটন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2024, 04:59 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

জাপানি মার্শাল আর্ট শেখানোর সংগঠন জুজুৎসু অ্যাসোসিয়েশনের এক নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগে সংগঠনটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঢাকার মিরপুর ও শাহআলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার র‌্যাবের এক বার্তায় জানানো হয়েছে।

র‌্যাবের বার্তায় বলা হয়, “নিউটন ধর্ষণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারী ক্রীড়াবিদকে একাধিকবার ধর্ষণ করেন।”

বিষয়টি নিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা বলেছে র‌্যাব।