২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

রোম সফরে মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 11:01 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) বৈঠকে অংশ নিয়ে ইতালির রাজধানী রোমে দুই দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

বুধবার প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বাসস লিখেছে। 

রোম সফরে মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়া তিনি এর ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

এই সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গেও বৈঠক করে প্রধান উপদেষ্টা। সে সময় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

এর আগে গত মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মুহাম্মদ ইউনূস। নয় দিনের সফর শেষে গত ২ অক্টোবর তিনি দেশে ফেরেন।