Published : 08 Jul 2026, 09:02 PM
ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বিরোধীদলীয় উপনেতা, কুমিল্লা-১১ আসনের এমপি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার সংসদে বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম এ কমিটি গঠনের প্রস্তাব করলে তা সর্বসম্মতিতে গৃহীত হয়।
সরকারি অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, নিরীক্ষায় কী অনিয়ম ধরা পড়ছে এবং মন্ত্রণালয় ও সংস্থাগুলো সেসব বিষয়ে কী জবাব দিচ্ছে, সেগুলো দেখভাল করা এ কমিটির কাজ।
কমিটির সদস্যরা হলেন ঢাকা-২ আসনের বিএনপির এমপি আমানউল্লাহ আমান, লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির এমপি ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, গাজীপুর-৫ আসনের বিএনপির এ কে এম ফজলুল হক মিলন, ভোলা-২ আসনের বিএনপির মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, নোয়াখালী-১ আসনের বিএনপির এ এম মাহবুব উদ্দিন খোকন।
এ ছাড়া চাঁদপুর-২ আসনের বিএনপির মোহাম্মদ জালালউদ্দিন, ময়মনসিংহ-৭ আসনের বিএনপির মো. মাহবুবুর রহমান, খুলনা-৪ আসনের বিএনপির এস কে আজিজুল বারী হেলাল, দিনাজপুর-১ আসনের বিএনপির মোহাম্মদ মনজুরুল ইসলাম, নওগাঁ-৩ আসনের বিএনপির ফজলে হুদা, ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন, ঢাকা-৪ আসনের জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন, চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের মো. রুহুল আমিন এবং কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের মোহাম্মদ আনোয়ারুল ইসলামও কমিটিতে রয়েছেন।