২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী, সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ

সরকারপ্রধান গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী, সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে শনিবার পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2024, 10:28 AM

Updated : 10 Sep 2026, 12:12 PM

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের পঙ্গু হাসপাতালে দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী শনিবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (পঙ্গু হাসপাতাল) যান। 

সেখানে সরকারপ্রধান গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

নিটর পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

শেখ হাসিনা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেন।

প্রধানমন্ত্রী আহতদের অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসিএইচ) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন।