১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটে পর্যবেক্ষক সংস্থার আবেদনের সময় আর এক সপ্তাহ

সোমবার এ স্থানীয় পর্যবেক্ষক মোতায়েন সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 06:29 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

দুই মাস পর অনুষ্ঠিত হতে চলা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোকে আবেদন করতে হবে।

সোমবার এ স্থানীয় পর্যবেক্ষক মোতায়েন সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।

সংসদ ও গণভোট হবে হবে আগামী ১২ ফেব্রুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গত ১১ ডিসেম্বর ভোটের তারিখ দিয়ে তফসিল ঘোষণা করেন।

ইসির জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক জানান, তফসিল ঘোষণার দশ দিনের মধ্যে নীতিমালা মেনে ২১ ডিসেম্বরের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্বাচন কমিশন সচিব বরাবর এ আবেদন করতে হবে।

এবার পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাযোগ্যতা এইচএসসি বা সমমান নির্ধারণ করা হবে। ভোটকে সামনে রেখে বর্তমান ইসি ৮১টি সংস্থাকে নিবন্ধন দিয়েছে।

>> সংসদীয় আসনভিত্তিক (কোন কোন নির্বাচনি এলাকা) কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে পর্যবেক্ষক মোতায়েন পরিকল্পনা জানিয়ে আবেদন করতে হবে।

>> নিবন্ধিত নির্ধারিত ছক ও আবেদন নমুনা অনুযায়ী প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে আবেদন করতে হবে।

>> কেন্দ্রীয়ভাবে অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড সংগ্রহের সময় প্রত্যেক পর্যবেক্ষকের সদ্য তোলা ১ কপি স্ট্যাম্প সাইজ ও ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এইচএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেটের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং ফরম পূরণ করে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় (কক্ষ নং-১০৫) জমা দিতে হবে।

>> স্থানীয়ভাবে (রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে) যেসব পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমোদন দেয়া হবে তাদের কার্ড সংগ্রহের সময়  একই পদ্ধতিতে রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।

পর্যবেক্ষক নীতিমালা ২০২৫ সহ  ফরম, অঙ্গীকারনামা নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd)  পাওয়া যাবে।

ভোটএবার নিবন্ধন পেল ৮১ স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান