১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চিকিৎসকদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জরুরি অ্যালার্ম’: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম ধাপে ঢাকা মেডিকেল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ব্যবস্থা চালু করা হবে।

চিকিৎসকদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জরুরি অ্যালার্ম’: স্বাস্থ্যমন্ত্রী
তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 05:03 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে ‘সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম’ চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন, লিখেছে বাসস।

মন্ত্রী বলেন, “হাসপাতালে জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ‘কোড ব্লু’ বা ‘ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে আলাদা পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে।”

বিভিন্ন সময়ে হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স কিংবা হাসপাতাল প্রশাসনের ওপর হামলা-আক্রমণের খবর মেলে। সম্প্রতি  হৃদরোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসককে মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটে।

‘চিকিৎসক দেরিতে এসেছেন’- এমন অভিযোগ তুলে রোগীর স্বজনেরা জরুরি বিভাগে ভাঙচুর চালান। একপর্যায়ে দায়িত্বরত চিকিৎসক নাসির ইসলামকে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ওই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশের মধ্যে ‘জরুরি অ্যালার্ম’ চালুর উদ্যোগের তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ব্যবস্থা চালু করা হবে।

চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, “দেশের ১০টি জেলা সদর হাসপাতালে ১০টি আইসিইউ ইউনিটের জন্য একটি করে শিশু ভেন্টিলেটর দেওয়া হয়েছে। আগামী ঈদুল আজহার পর এক সপ্তাহের মধ্যেই এসব ইউনিট উদ্বোধন করা হবে।