২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন প্রধান বিচারপতির

এদিন সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন প্রধান বিচারপতির
জাতীয় স্মৃতিসৌধ, প্রধান বিচারপতি, জুবায়ের রহমান চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 07:55 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার বিকাল ৩টায় তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বলে সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন। 

এসময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, এস এম এমদাদুল হক ও ফারাহ মাহবুবসহ অন্যান্য কর্মকর্তা।

এদিন সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান। তিনি দেশের ২৬তম প্রধান বিচারপতি।

চব্বিশের অভ্যুত্থানের ধাক্কায় রাষ্ট্রের সব অঙ্গে পরিবর্তনের মধ্যে প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি রেফাত আহমেদ। ৬৭ বছর পূর্ণ হওয়ায় শনিবার তিনি অবসরে যান। তার জায়গায় এসেছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।