ভাসমান ক্যাম্প, কুড়িগ্রামের শতাধিক মানুষ পেলেন চিকিৎসা ও ওষুধ
চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে নটরডেমিয়ান্স ফাউন্ডেশন ও রিজুভা ওয়েলনেস।
কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের চর রাজিবপুরে চরাঞ্চলের মানুষের জন্য ‘ভাসমান চিকিৎসা ক্যাম্পের’ আয়োজন করেছে নটরডেমিয়ান্স ফাউন্ডেশন ও রিজুভা ওয়েলনেস।
চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ও মোহনগঞ্জ চরে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তাতে বলা হয়, ব্রহ্মপুত্রের তীরে ঘেঁষে ভাসমান চিকিৎসা ক্যাম্পেহৃদরোগ, পেটের পীড়া, চর্মরোগ, মেডিসিন, ডায়বেটিস সংক্রান্ত শতাধিক রোগীকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
পাশাপাশি ওষুধ, স্যানেটারি উপকরণ এবং শুকনো খাবার বিতরণ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসা সেবা পেয়ে চরের অবহেলিত মানুষগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন।”
পাশাপাশি এই মানুষগুলো বলেছেন, দারা প্রতিনিয়ত নদী ভাঙনের শিকার হচ্ছেন। এছাড়া ঝড়-জলোচ্ছ্বাসের মত বৈরী আবহাওয়া, জলবায়ুর অভিঘাত এবং বহুমুখী দুর্যোগের সঙ্গে বাস করার চিকিৎসা-শিক্ষা-বাসস্থানের মত মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছেন তারা।
ক্যাম্পে উপস্থিত ছিলেন নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি শাকিল আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক দলিলুর রহমান, ট্রেজারার আসিফুর রহমান, রংপুর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান তাশিকুল ইসলাম, মেজর আবদুল্লাহ সায়মন, সিনিয়র সাংবাদিক আহমেদ সারোয়ার ভূঁইয়া, সায়েদুল হাসান, এক্স নটরডেমিয়ান রুবাইয়্যাত রবীন, শুভংকর, স্থানীয় সংগঠক সাইফুল ইসলাম।
শুক্রবার কুড়িগ্রামের চিলমারীর চর অষ্টমীতে এই কার্যক্রম আবারো পরিচালনা করা হবে বলে আয়োজকরা জনিয়েছেন।
