২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৮ জেলায় নতুন ডিসি

সবশেষ ১০ অক্টোবর ৩৪ জন নতুন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2024, 04:52 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জসহ দেশের আট জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। 

জেলাগুলো হল- জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসন ঢেলে সাজাতে আগের সরকারের সময় নিয়োগ পাওয়া ডিসিদের সরানোর দাবি উঠেছিল।

এরপর অধিকাংশ জেলায় প্রশাসনে নতুন নেতৃত্ব এনেছে অন্তর্বর্তী সরকার। 

সবশেষ ১০ অক্টোবর ৩৪ জন নতুন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়।

আরো ৩৪ জেলায় নতুন ডিসি

ডিসি নিয়োগে 'দুর্নীতি': তদন্তে ৩ উপদেষ্টার কমিটি