২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের সহায়তায় সেনা সদস্যদের একদিনের বেতন

সেনাবাহিনীর সদস্যরা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতার পাশাপাশি চিকিৎসা সেবাও দিচ্ছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2024, 05:08 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।"

ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ দেওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেনাবাহিনীর সদস্যরা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতার পাশাপাশি চিকিৎসা সেবাও দিচ্ছেন।