২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব নিজাম উদ্দিন

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব নিজাম উদ্দিন
মো. নিজাম উদ্দিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 02:24 PM

Updated : 26 Aug 2026, 11:14 AM

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। 

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। 

ওই সময় থেকে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সেখানে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। 

এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

জনপ্রশান মন্ত্রণালয় রোববার এ নিয়ে আলাদা প্রজ্ঞাপন দিয়েছে।